ঢাকা, শনিবার, ১৩ চৈত্র, ১৪৩২, ২৮ মার্চ ২০২৬
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নি/হ/ত
বিশেষ প্রতিবেদন || Special Report
২৭ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নি/হ/ত
রংপুর জেলা প্রতিনিধি | মোঃ বেলাল মন্ডল |
টাঙ্গাইল কালিহাতি থানার ধলা ট্যাংগর এলাকায়।ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার ধাপেরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের ৫ জন নিহত।
এই দূর্ঘটনার খবর শোনার পর ঐ গ্রামে কান্নার রোল পড়ে য়ায়।বর্তমানে ঐ গ্রামে শোকের ছায়া পড়েছে।৫ জনের মধ্যে তিন জনের নাম পাওয়া গিয়েছে।তরা হলেন নিজপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে,সুলতান,আঃরশিদ এর মেয়ে রেসা খাতুন,হায়দার মিস্ত্রিী মেয়ে নারগিস। নিহতের এলাকা বাসীরা জানান, উল্লেখিত স্থানে বাসের তেল ফুরিয়ে গেলে তারা, সন্ধার পর বাস থেকে নেমে রেল লাইনে বসে গল্প করছিলো,এসম হঠাৎ ট্রেন চলে আসলে তরা সরে যাওয়ার আগেই এই দূর্ঘটনা ঘটে।
জেলার খবর