ঢাকা, সোমবার, ১৫ চৈত্র, ১৪৩২, ৩০ মার্চ ২০২৬
আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে গড়ে উঠেছে সিলেটের প্রাণকেন্দ্র উপশহরে গড়ে উঠেছে আল-মানার জেনারেল হাসপাতাল
বিশেষ প্রতিবেদন || Special Report
২৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে গড়ে উঠেছে সিলেটের প্রাণকেন্দ্র উপশহরে গড়ে উঠেছে আল-মানার জেনারেল হাসপাতাল
স্পেশাল করেসপন্ডেন্ট | শফিকুল ইসলাম শফিক |
সিলেট নগরীর প্রাণকেন্দ্র শাহজালাল উপশহরে আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে আল-মানার জেনারেল হাসপাতাল। উন্নত প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে প্রতিষ্ঠানটি রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে ২৪ ঘণ্টা জরুরি সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নরমাল ডেলিভারি, সিজারিয়ান ডেলিভারি, সাধারণ রোগী ভর্তি, বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, প্যাথলজি ল্যাব, আল্ট্রাসনোগ্রাম, জেনারেল সার্জারি, ইসিজি, আধুনিক ফার্মেসি এবং সজ্জিত কেবিন সুবিধা। এছাড়াও ধর্মীয় দৃষ্টিকোণ বিবেচনায় সুন্নতে খৎনার ব্যবস্থাও রয়েছে।বিশেষ করে মাতৃসেবায় হাসপাতালটি নরমাল ডেলিভারিকে অগ্রাধিকার দিয়ে থাকে। সংশ্লিষ্টরা জানান, অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে নিরাপদ নরমাল ডেলিভারি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়।হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, তুলনামূলক কম খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদানই তাদের অন্যতম লক্ষ্য। এতে করে সাধারণ মানুষও সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।আধুনিক সুযোগ-সুবিধা এবং সেবার মান ধরে রাখতে প্রতিনিয়ত নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানা গেছে।উন্নত চিকিৎসা সেবা পেতে যোগাযোগ করা যাবে-ঠিকানা: ৪১/এ, ব্লক-এ, মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট-মোবাইল: ০১৩৩৯৮৩৮৯৮০-স্বাস্থ্যসেবায় নির্ভরযোগ্যতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে আল-মানার জেনারেল হাসপাতাল।
জেলার খবর