ঢাকা, সোমবার, ১৫ চৈত্র, ১৪৩২, ৩০ মার্চ ২০২৬
নাজিরপুরে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
২৯ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
নাজিরপুরে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি |
পিরোজপুরের নাজিরপুরে আধুনিক কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ‘পার্টনার’ (PARTNER) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাতুন্নেসা এশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার ও প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন।কংগ্রেসে অনাবাদি জমি চাষ, ভাসমান সবজি ও মসলা চাষের মাধ্যমে কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।
জেলার খবর