ঢাকা, সোমবার, ১৫ চৈত্র, ১৪৩২, ৩০ মার্চ ২০২৬
কিজুনা জাপান ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের উদ্যোগে সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান
বিশেষ প্রতিবেদন || Special Report
২৯ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
কিজুনা জাপান ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের উদ্যোগে সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান
নিজস্ব প্রতিনিধি | মুন্সীগঞ্জ |
মুন্সীগঞ্জের সাফল্য অর্জিত প্রতিষ্ঠান কিজুনা জাপান ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের উদ্যোগে সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠান সম্পন্ন করেন প্রতিষ্ঠানটি।এপ্রিল ২০২৬ সেশনে জাপানের ভিসা প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কলারশিপ প্রদান উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কিজুনা জাপান ল্যাংগুয়েজ ইনস্টিটিউট।অনুষ্ঠানে এপ্রিল ২০২৬ সেশনে ভিসা প্রাপ্ত মোট ১২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে প্রতিষ্ঠানটি।একই সাথে ১০,০০০ টাকা স্কলারশিপ প্রাপ্ত এক শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এই আয়োজনটি ছিল শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের ও সাফল্যর জন্য অনুপ্রাণিত করার এক বিশেষ উদ্যোগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরুন নেছা স্কুলের শিক্ষক দেলোয়ার দেওয়ান।এছাড়াও বিভিন্ন ব্যাংকের সম্মানিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ শাহ আলম ফারাজি (সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার, পাবালী ব্যাংক পিএলসি), মোঃ আরিফুল ইসলাম (এভিপি ও হেড অব ব্রাঞ্চ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি) এবং শাব্বির রহমান (হেড অব সাব ব্রাঞ্চ, এনআরবিসি ব্যাংক)।এছাড়াও উপস্থিত ছিলেন কিজুনা জাপান ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের চেয়ারম্যান সাদাইমা ইয়োশিয়ে, প্রিন্সিপাল অতানাবে চিসেই, পরিচালক মোঃ কাজল সরকার এবং কাউন্সিলর মোবারক হোসাইন।বক্তারা তাদের বক্তব্যে বলেন, কিজুনা জাপান ল্যাংগুয়েজ ইনস্টিটিউট শুরু থেকেই শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, ভাষা শিক্ষা এবং ভিসা প্রসেসিংয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছে।প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ১০০% ভিসা সফলতা অর্জন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রতিষ্ঠানটি আগামী এপ্রিল ২০২৬ থেকে SSW এর কেয়ার গিভার, কনস্ট্রাকশন, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণের মধ্যমে জাপানে লোক প্রেরণের কাজ শুরু করবে। স্টুডেন্ট কিংবা জব ভিসা সবার জন্যই ক্যারিয়ার গাইডলাইন কার্যক্রম চালু থাকবে, যাতে তারা জাপানে গিয়ে সফলভাবে পড়াশোনা ও কর্মজীবন গড়ে তুলতে পারে।এপ্রিল ব্যাচের ভর্তি কার্যক্রম এবং স্টুডেন্টকে সরাসরি প্রশিক্ষণ দেয়ার জন্য আগামী মাসেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাদাইয়ামা ইয়োশিয়ে বাংলাদেশে আসবেন। অনুষ্ঠানটি ছিল আনন্দঘন পরিবেশে ভরপুর, যেখানে শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জেলার খবর