ঢাকা, সোমবার, ১৫ চৈত্র, ১৪৩২, ৩০ মার্চ ২০২৬
হয়রানির প্রতিবাদে রংপুরের ৮ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন || Special Report
২৯ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
হয়রানির প্রতিবাদে রংপুরের ৮ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
জ্বালানি তেল পরিবহনের সময় তিন শ্রমিককে হয়রানির অভিযোগে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা। ফলে ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
শ্রমিক সূত্রে জানা গেছে, শনিবার পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যমুনা কোম্পানির জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারীর উদ্দেশে রওনা হয়। পথে গাড়িটির ডায়নামোতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারী সেটি মেরামতের চেষ্টা করছিলেন।এ সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ঘটনাস্থলেই ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানাও করা হয়।এ ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা এবং রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা।রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, “অবিলম্বে আটক শ্রমিকদের মুক্তি এবং অভিযুক্ত কর্মকর্তার অপসারণ না হলে এই কর্মসূচি চলবে।”
জেলার খবর