ঢাকা, সোমবার, ১৫ চৈত্র, ১৪৩২, ৩০ মার্চ ২০২৬
সুনামগঞ্জে র্যাব-৯ এর অভিযানে ২০ কেজি গাঁ/জা/সহ ২ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র
বিশেষ প্রতিবেদন || Special Report
২৯ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জে র্যাব-৯ এর অভিযানে ২০ কেজি গাঁ/জা/সহ ২ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র
স্পেশাল করেসপন্ডেন্ট | শফিকুল ইসলাম শফিক |
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মার্চ শনিবার ২৮ শে মার্চ সকাল ১০টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এন. ইসলাম এন্টারপ্রাইজ” নামক একটি যাত্রীবাহী বাসে সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতির তথ্য পেয়ে র্যাব সদস্যরা সেখানে পৌঁছায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা একটি ট্রলি ব্যাগ ও একটি ব্যাকপ্যাক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: গাজীপুরের মোহাম্মদ রতন মিয়া ৩২, এবং হবিগঞ্জের সোনাইঘাট উপজেলার মোহাম্মদ আবুল হাসানাত জনি ২০। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
জেলার খবর