ঢাকা, সোমবার, ১৫ চৈত্র, ১৪৩২, ৩০ মার্চ ২০২৬
তেল ফুরিয়ে ট্যাংক হাতে পাম্পে গঙ্গাচড়ায় দুই যুবকের বুদ্ধিদীপ্ত উদ্যোগ
বিশেষ প্রতিবেদন || Special Report
৩০ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
তেল ফুরিয়ে ট্যাংক হাতে পাম্পে গঙ্গাচড়ায় দুই যুবকের বুদ্ধিদীপ্ত উদ্যোগ
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে বিপাকে পড়েন লিটন মিয়া ও খোরশেদ আলম নামের দুই যুবক। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তারা মোটরসাইকেলের ট্যাংক খুলে হাতে করে ফিলিং স্টেশনে গিয়ে তেল সংগ্রহ করেন-রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত শিহাব ফিলিং স্টেশনে এ ভিন্নধর্মী দৃশ্য চোখে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলের তেল শেষ হয়ে যাওয়ায় তারা যানটি চালিয়ে ফিলিং স্টেশনে নিতে পারেননি। পরে ট্যাংক খুলে হাতে করেই পাম্পে নিয়ে যান। সেখানে পেট্রোল ভরে আবার সেটি মোটরসাইকেলে সংযুক্ত করেন।ঘটনাটি ফিলিং স্টেশনে উপস্থিত লোকজনের দৃষ্টি আকর্ষণ করে এবং মুহূর্তেই সেখানে কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে বুদ্ধিদীপ্ত উদ্যোগ হিসেবে দেখছেন।এ নিয়ে এলাকায় হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, “তেল শেষ হতে পারে, কিন্তু বুদ্ধি শেষ হয় না!
জেলার খবর