ঢাকা, সোমবার, ১৫ চৈত্র, ১৪৩২, ৩০ মার্চ ২০২৬
আটক শ্রমিকদের জামিনের আশ্বাসে রংপুরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ কর্মসূচি স্থগিত
বিশেষ প্রতিবেদন || Special Report
৩০ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
আটক শ্রমিকদের জামিনের আশ্বাসে রংপুরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ কর্মসূচি স্থগিত
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
আটক শ্রমিকদের দ্রুত জামিনের আশ্বাস পাওয়ার পর রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করেছে ট্যাংকলরি শ্রমিকরা।ফলে আজ রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তেল সরবরাহ।
এর আগে, জ্বালানি তেল পরিবহনের সময় কয়েকজন শ্রমিককে হয়রানির অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে তীব্র তেল সংকট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা।শ্রমিক নেতারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আটক শ্রমিকদের জামিনের ব্যাপারে ইতিবাচক আশ্বাস দেওয়ায় তারা আপাতত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।এদিকে, কর্মসূচি স্থগিত হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু হলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জেলার খবর