ঢাকা, সোমবার, ১৬ চৈত্র, ১৪৩২, ৩০ মার্চ ২০২৬
শ্রীনগরে রসালো ফল তরমুজ বাজার ভরপুর দাম ক্রেতাদের নাগালে
বিশেষ প্রতিবেদন || Special Report
৩০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শ্রীনগরে রসালো ফল তরমুজ বাজার ভরপুর দাম ক্রেতাদের নাগালে
আব্দুল মান্নান সিদ্দিকী |
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাজার গুলোতে রসালো ফল তরমুজে ভরপুর।ফলের দাম ও ক্রেতাদের নাগালে।ঢাকা দোহার সড়কে অবস্থিত ফল পাইকার বিক্রেতা নুর ইসলাম বেপারী জানান,প্রতি বছরের তুলনায় এ বছর তরমুজ বাম্পার ফলন হওয়ায় সারাদেশে তরমুজের সরবরাহ বাড়ায় বাজারগুলোতে তরমুজে ভরপুর।
প্রতি বছরের তুলনায়এবার পাইকাররা কম দামের তরমুজ ক্রয় করতে পারায় খুচরা বিক্রেতা ও বাজারে কম দামে তরমুজ ক্রেতাদের নিকট বিক্রি করছেন।ফল বিক্রেতা সিরাজ মিয়া জানান,বড় সাইজের তরমুজ ৩০০,মধ্যম সাইজ ২০০,ছোট সাইজ ১০০ টাকার মধ্যে বিক্রি করতে পারায় ক্রেতাদের উপস্থিতিবেশি বিক্রিও ভালো।ক্রেতা মুমিন জানান,তিনি বড় সাইজের একটি তরমুজ মাত্র ৩০০ টাকা ক্রয় করলেন যা গত বছর ৫০০ টাকা পাওয়া যায়নি।স্বল্প দামে ভালো তরমুজ ক্রয় করতে পেরে তিনি সন্তুষ্ট।
জেলার খবর