ঢাকা, সোমবার, ১৬ চৈত্র, ১৪৩২, ৩০ মার্চ ২০২৬
শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর কিশোরের লা/শ উদ্ধার
বিশেষ প্রতিবেদন || Special Report
৩০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর কিশোরের লা/শ উদ্ধার
মৌলভীবাজার | মনজু বিজয় চৌধুরী |
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের তিনদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।জানা যায়, গত ২৭ মার্চ সন্ধ্যায় ৭টার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় জোনায়েদ। সে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মোঃ রমিজ আলীর ছেলে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজের দুইদিন পর, রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদে আলিশার কামারপাড়া এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে তার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
জেলার খবর