ঢাকা, সোমবার, ১৬ চৈত্র, ১৪৩২, ৩০ মার্চ ২০২৬
রাঙ্গামাটিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: বিশেষ পুরস্কার পেলেন কোতয়ালী থানার ওসি
বিশেষ প্রতিবেদন || Special Report
৩০ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
রাঙ্গামাটিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: বিশেষ পুরস্কার পেলেন কোতয়ালী থানার ওসি
মোঃ কামরুল ইসলাম | রাঙ্গামাটি |
রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা ও পুরস্কার পেয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীন। রবিবার (২৯ মার্চ) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটির সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম কোতয়ালী থানার ওসির হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন,পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। এটি কেবল একজন কর্মকর্তার অর্জন নয়, বরং পুরো বাহিনীর জন্য একটি অনুপ্রেরণা।তিনি আরও উল্লেখ করেন যে, রাঙ্গামাটিকে অপরাধমুক্ত এবং মাদকনিমূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ভবিষ্যতেও এই ধরণের জনকল্যাণমূলক ও ভালো কাজ অব্যাহত রাখার জন্য তিনি পুলিশের সকল স্তরের সদস্যদের প্রতি আহ্বান জানান উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা কোতয়ালী থানার ওসির এই অর্জনকে সাধুবাদ জানান এবং জেলার সার্বিক নিরাপত্তা রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় কোতয়ালী থানার ওসি জনাব মোঃ জসীম উদ্দীন এই সম্মানের জন্য পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জেলার খবর