ঢাকা, সোমবার, ১৬ চৈত্র, ১৪৩২, ৩০ মার্চ ২০২৬
দক্ষিণ কোরিয়া বিএনপি শাখা কর্তৃক মহান স্বাধীনতা দিবস ও ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজিত
বিশেষ প্রতিবেদন || Special Report
৩০ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
দক্ষিণ কোরিয়া বিএনপি শাখা কর্তৃক মহান স্বাধীনতা দিবস ও ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজিত
এম এ আলিম |
২৯ মার্চ রোজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ কোরিয়া শাখা কর্তৃক আয়োজিত 26 শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ কোরিয়া বিএনপির সুযোগ্য আহবায়ক জনাব এম জামান সজল বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক হাসিবুল কবির হাসিব যুগ্ম সদস্য সচিব ইমন রহমান অহি এছাড়াও আরো বক্তব্য রাখেন আব্দুর হান্নান রিন্টু , সম্রাট হোসেন স্বপন ,কাইয়ুম শেখ ,মামুন ঢালি, হানিফ তালুকদার সহ দক্ষিণ কোরিয়া বিএনপির ও যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক বাপ্পি। বক্তারা বর্তমান সরকারকে সহযোগিতা করে সুন্দর রাষ্ট্র গঠনে অংশীদার হওয়ার আহ্বান জানান। এবং বর্তমানে জ্বালানি সংকটেও বাংলাদেশ সরকার তেলের দাম বৃদ্ধি না করাতে সরকারের প্রশংসা করেন। এবং ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া বিএনপিকে আরো সুসংগঠিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলার খবর