ঢাকা, মঙ্গলবার, ১৬ চৈত্র, ১৪৩২, ৩১ মার্চ ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর যাদুকাটা নদী থেকে এক কৃষকের লা/শ উদ্ধার

বিশেষ প্রতিবেদন || Special Report

৩০ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সুনামগঞ্জের তাহিরপুর যাদুকাটা নদী থেকে এক কৃষকের লা/শ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | শফিকুল ইসলাম শফিক |

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম আজগর আলী (৫৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইসমাইলের ছেলে।সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিন্নাকুলি গ্রামের আব্দুল হকের বাড়ির পশ্চিম পাশে যাদুকাটা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের ছেলে সৈয়দ ওরফে শহীদ জানান, রবিবার রাত প্রায় ১০টার দিকে তার বাবা ও মা একসঙ্গে মিয়ারচর কবরস্থান সংলগ্ন একটি দোকানে চা পান করেন। পরে তার মা বাড়িতে ফিরে এলেও তার বাবা আর বাড়িতে ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে নদীর পাড়ে তার বাবার লাশ পড়ে থাকার খবর পান তারা।তিনি আরও বলেন, আমার বাবা কৃষিকাজ করে সংসার চালাতেন। আমরা গরিব মানুষ। আমার বাবাকে কেউ খুন করে নদীতে ফেলে দিয়েছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।এ ব্যাপারে জানতে চাইলে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন ,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। নিহতের বাম হাতে গভীর আঘাতের চিহ্ন এবং মাথায় ছিদ্রসহ কাটা-ছেঁড়া জখমের চিহ্ন রয়েছে।তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলার খবর

play storeapp store