ঢাকা, মঙ্গলবার, ১৬ চৈত্র, ১৪৩২, ৩১ মার্চ ২০২৬
পলাশবাড়ীতে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা,কাউনিয়ার দুই তরুণের মৃ/ত্যু
বিশেষ প্রতিবেদন || Special Report
৩০ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
পলাশবাড়ীতে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা,কাউনিয়ার দুই তরুণের মৃ/ত্যু
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রংপুরের কাউনিয়া উপজেলার দুই তরুণ—মো. আলামিন (২৩) ও মো. রকি (২৩)।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে কাউনিয়া থেকে ভাঙড়ির মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা।পথে পলাশবাড়ী এলাকায় পৌঁছালে তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। এসময় রাস্তার পাশে গাড়ি থামিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন তারা।
এ সময় একটি দ্রুতগতির গাড়ি এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই বন্ধু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাদের মৃত্যু হয়।নিহতদের মধ্যে মো. রকি কাউনিয়ার শাহাবাজ এলাকার আলমগীরের ছেলে এবং মো. আলামিন হরিশ্বর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।সোমবার বাদ আসর কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।
জেলার খবর