ঢাকা, মঙ্গলবার, ১৬ চৈত্র, ১৪৩২, ৩১ মার্চ ২০২৬

সুন্দরবনের ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র আস্তানা ধ্বংস,মালামাল জব্দ

বিশেষ প্রতিবেদন || Special Report

৩০ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সুন্দরবনের ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র আস্তানা ধ্বংস,মালামাল জব্দ

‎রবি ডাকুয়া | বাগেরহাট প্রতিনিধি |

‎সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র একটি আস্তানা ধ্বংস করেছে কোস্ট গার্ড।‎সোমবার (৩০ মার্চ) সকালে কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে সুন্দরবনের সীমান্ত খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।‎লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।‎অভিযান চলাকালে ছোট সুমন বাহিনীর একটি আস্তানা শনাক্ত করে তা ধ্বংস করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।‎তিনি আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলার খবর

play storeapp store