ঢাকা, মঙ্গলবার, ১৬ চৈত্র, ১৪৩২, ৩১ মার্চ ২০২৬
আমেরিকার সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ সমাবেশ
বিশেষ প্রতিবেদন || Special Report
৩০ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
আমেরিকার সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ সমাবেশ
নেত্রকোনা প্রতিনিধি |
আমেরিকার সাথে সম্পাদিত দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ মার্চ ২০২৬) বেলা ২টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা নেতা শামছুল আলম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা অভিযোগ করে বলেন, দেশের স্বার্থবিরোধী এ ধরনের বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। তারা অবিলম্বে এ চুক্তি বাতিলের দাবি জানান এবং জনস্বার্থ রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জেলার খবর