ঢাকা, মঙ্গলবার, ১৬ চৈত্র, ১৪৩২, ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে মাঠে পড়ে ছিল বিশাল এক শিলা খণ্ড
বিশেষ প্রতিবেদন || Special Report
৩০ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ঝিনাইদহে মাঠে পড়ে ছিল বিশাল এক শিলা খণ্ড
নাজমুস সাকিব | ঝিনাইদহ |
ঝিনাইদহের বিভিন্ন স্থানে গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার পর শিলা বৃষ্টি হয়েছে। সে সময় শিলার পরিমাণ কম থাকলেও বৃষ্টির পরিমাণ ছিল বেশি। সন্ধ্যার পর জেলার মধ্যে কালীগঞ্জ উপজেলার কয়েক স্থান থেকে শিলা বৃষ্টির তথ্য পাওয়া যায়।
উপজেলার পাঁচকাহুনিয়া মাঠে সকালে প্রায় ১ মণ ওজনের শিলা পড়ে থাকতে দেখতে পান ওই গ্রামের কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারী। শিলাটির একটি অংশ ভেঙে তিনি বাজারে নিয়ে এসেছেন বলে দাবি করেন।এ ব্যাপারে কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারী বলেন, আজ সকালে নিজের খেত দেখতে মাঠে গিয়েছিলাম। সে সময় হঠাৎ দেখি বড় একটি শিলা মাটিতে পড়ে আছে। ওজন বেশি হওয়া আমি উঁচু করে আনতে পারিনি। পরে শিলাটি ভেঙে এর একটি অংশ বাজারে নিয়ে আসলাম সবাইকে দেখাবো বলে।এ ব্যাপারে স্থানীয়রা জানান, বৃষ্টির সাথে ছোট শিলা পড়ে তবে এর আগে এত বড় শিলা এ অঞ্চলে আগে পড়ার কথা শুনিনি বা আমরা দেখিনি। এটি অবিশ্বাস্য।
জেলার খবর