ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ, ১৪৩৩, ১ এপ্রিল ২০২৬
রংপুর হামে আক্রান্ত ৪ শিশু ভর্তি,আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা
বিশেষ প্রতিবেদন || Special Report
৩১ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
রংপুর হামে আক্রান্ত ৪ শিশু ভর্তি,আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরে হামের প্রাদুর্ভাবের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চার শিশুকে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।হাসপাতাল সূত্রে জানা যায়, গত সপ্তাহ থেকে হামে আক্রান্ত শিশুদের হাসপাতালে আসা শুরু হয়।
সোমবার (৩০ মার্চ) পর্যন্ত চারজন শিশু ভর্তি রয়েছে। আক্রান্তরা হলেন—লালমনিরহাট সদর উপজেলার ৮ মাস বয়সী আমাতুল্লাহ জান্নাত,দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৭ মাস বয়সী প্রজ্ঞা রায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ২ বছর বয়সী আরাফাত এবং রংপুর নগরীর তাজহাট এলাকার ৯ মাস বয়সী সাইয়েম আহম্মেদ।আক্রান্ত শিশুদের শিশু বিভাগ থেকে সরিয়ে বিশেষ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। সেখানে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শিশুর অভিভাবকরা জানান, জ্বর ও শরীরে র্যাশ দেখা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুদের চিকিৎসা চলছে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনম তানবীর আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, রোগীর সংখ্যা বাড়লে তা মোকাবিলায় হাসপাতাল প্রস্তুত রয়েছে এবং আক্রান্তদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
জেলার খবর