ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ, ১৪৩৩, ১ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার বার্তা, জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
৩১ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার বার্তা, জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
আব্দুর রাজ্জাক বাপ্পী | ঠাকুরগাঁও প্রতিনিধি |
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ভূল্লী বাজারের ইত্যাদি হোটেল এর সামনে এ সভা আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি বক্তব্যে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ নিয়ম মেনে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি সকলকে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন,নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির চলবে না। কেউ তদবির করলে সে নিজেই বাদ পড়বে। প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলেও অন্যায় করবো না। কেউ টাকা দিলে সেই টাকা আমার কাছে পৌঁছাবে না—তাই কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।পুলিশ সুপার বলেন,আমরা পূর্বেও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা প্রমাণ করেছি। আপনারা দেখেছেন নির্বাচন কেমন হয়েছে। এবারও একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া উপহার দিতে আমরা বদ্ধপরিকর। আপনারা আমাদের সহযোগিতা করবেন।সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ঠাকুরগাঁও সার্কেল) জুয়েল, ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টা, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, ভূল্লী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সমাজসেবক আসাদুজ্জামান খোকন, লিয়াকত আলী লিটন, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি, সাধারণ সম্পাদক সুজন আলী, সাংবাদিকবৃন্দ, ভূল্লী বাজারের ব্যবসায়ী, বিভিন্ন কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলার খবর