ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ, ১৪৩৩, ১ এপ্রিল ২০২৬
নিজ এলাকায় সেবার প্রত্যয়ে খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন ডা. ফেরদৌস আলম রাসেল চৌধুরী
বিশেষ প্রতিবেদন || Special Report
৩১ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নিজ এলাকায় সেবার প্রত্যয়ে খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন ডা. ফেরদৌস আলম রাসেল চৌধুরী
মোহাম্মদ মাসুদ রানা | স্টাফ রিপোর্টার |
দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট)-এ ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন খানসামা উপজেলার উপজেলার ভেড়ভেড়ী চৌধুরী পাড়া এলাকার কৃতী সন্তান ডা. ফেরদৌস আলম রাসেল চৌধুরী। তার এই যোগদানে স্থানীয়দের মাঝে আনন্দ ও স্বস্তির অনুভূতি সৃষ্টি হয়েছে।সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ করেন।
জরুরি বিভাগের চিকিৎসক হিসেবে তিনি এখন থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। বিশেষ করে দুর্ঘটনা, হঠাৎ অসুস্থতা কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, ডা. ফেরদৌস আলম রাসেল চৌধুরী শৈশব থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। পড়াশোনা শেষ করে চিকিৎসা পেশায় যুক্ত হয়ে এখন নিজ জন্মভূমির মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন। নিজের এলাকার হাসপাতালে যোগদান করায় এলাকার মানুষও তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।স্থানীয় সচেতন মহল মনে করছেন, এলাকার সন্তান হিসেবে দায়িত্ব পালন করায় তিনি রোগীদের প্রতি আরও আন্তরিক ও মানবিক আচরণ করবেন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন। বিশেষ করে উপজেলার গ্রামীণ জনগোষ্ঠী জরুরি চিকিৎসা সেবা পেতে তার মাধ্যমে উপকৃত হবে বলে আশা করছেন তারা।এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নিজেদের এলাকার একজন তরুণ চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ করায় আমরা আনন্দিত। এতে করে হাসপাতালের জরুরি সেবার মান আরও উন্নত হবে বলে আমরা মনে করি।উল্লেখ্য, খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন। সেখানে জরুরি বিভাগে দক্ষ চিকিৎসকের উপস্থিতি রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জেলার খবর