ঢাকা, বৃহস্পতিবার, ১৮ চৈত্র, ১৪৩২, ২ এপ্রিল ২০২৬

মাকে বাঁচাতে গিয়ে ছেলেকে হত্যা: চাঞ্চল্যকর মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

বিশেষ প্রতিবেদন || Special Report

০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মাকে বাঁচাতে গিয়ে ছেলেকে হত্যা: চাঞ্চল্যকর মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

শাফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাকে রক্ষা করতে গিয়ে ছেলের নিহত হওয়ার চাঞ্চল্যকর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শালমারা লফিতপুর এলাকার মহুবার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম এবং ইকবালপুর এলাকার আবুল কালামের ছেলে মোহন মিয়া।মামলা সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার আবুল কাশেমের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ৭ ফেব্রুয়ারি দুপুরে পূর্বপরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও ছোরা নিয়ে সজ্জিত হয়ে জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা আবুল কাশেমের স্ত্রীর পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং তাকে মারধর করে গুরুতর জখম করে।এ সময় মাকে বাঁচাতে এগিয়ে আসেন তার ছেলে নুরুজ্জামান (৩১)। কিন্তু হামলাকারীরা তাকে এলোপাতাড়ি আঘাত করে এবং অন্ডকোষে সজোরে লাথি মেরে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার দুই দিন পর ৯ ফেব্রুয়ারি নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন।মর্মান্তিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযানে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জেলার খবর

play storeapp store