ঢাকা, বৃহস্পতিবার, ১৮ চৈত্র, ১৪৩২, ২ এপ্রিল ২০২৬

‎কাগজপত্র ছাড়া মোটরযানে জ্বালানি নয়, রংপুরে কড়াকড়ি

বিশেষ প্রতিবেদন || Special Report

০১ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

‎কাগজপত্র ছাড়া মোটরযানে জ্বালানি নয়, রংপুরে কড়াকড়ি

‎শাফিকুজ্জামান সোহেল | ‎রংপুর প্রতিনিধি |

‎রংপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা জনসমাগমস্থলে চালানো দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ। এছাড়া ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস নিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।‎এ অবস্থায় আইনের কার্যকর বাস্তবায়নে পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও জ্বালানি এজেন্সিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে—যেসব মোটরযানের নিজ নামে রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট, ফিটনেস সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং রুট পারমিট (প্রযোজ্য ক্ষেত্রে) নেই, সেসব যানবাহনে জ্বালানি সরবরাহ না করতে।‎জেলা প্রশাসনের মতে, এ উদ্যোগের ফলে সড়কে শৃঙ্খলা ফিরবে, দুর্ঘটনা কমবে এবং অবৈধ যানবাহন চলাচল অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

জেলার খবর

play storeapp store