ঢাকা, বৃহস্পতিবার, ১৮ চৈত্র, ১৪৩২, ২ এপ্রিল ২০২৬
নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে হামলা চালিয়ে বিভিন্ন ফলজ গাছ বিভিন্ন ধরনের ফলস গাছ কর্তন
বিশেষ প্রতিবেদন || Special Report
০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে হামলা চালিয়ে বিভিন্ন ফলজ গাছ বিভিন্ন ধরনের ফলস গাছ কর্তন
ময়মনসিংহ প্রতিনিধি |
ময়মনসিংহের নান্দাইলে মঙ্গলবার দিবাগত রাতের আধারে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের কুরাটি গ্রামের মৃত আবদুল মজিদের পুত্র মুর্তাজ আলী,র নিজ বাড়ির পাশে রোপনকৃত কলাবাগান লাউ ও কাকরোল ক্ষেতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে।
এবং ধানের খড়ে আগুন লাগিয়ে দেয় । এ বিষয়ে অত্র এলাকার লোকমান হেকিম জানান উভয় পক্ষের জমি সংক্রান্ত বিষয়ে একটি বিরোধী রয়েছে, পূর্বেও এরকম হামলা করে অনেক ক্ষতি করেছে অনেক গাছপালা কেটেছে , আমরা এলাকাবাসী আর প্রতিকার চাই।ভুক্তভোগী পরিবারের দাবি প্রতিবেশী আব্দুর রহমানের পুত্র খাইরুল, আজিজুল ,রফিকের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে তারা এই কাজ করেছে এবং তাদের বিরুদ্ধে লিখিতভাবে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই নিরীহ পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জেলার খবর