ঢাকা, বৃহস্পতিবার, ১৮ চৈত্র, ১৪৩২, ২ এপ্রিল ২০২৬

খানসামায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ-আয়াকে মানসিক নির্যাতনের অভিযোগ

বিশেষ প্রতিবেদন || Special Report

০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

খানসামায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ-আয়াকে মানসিক নির্যাতনের অভিযোগ

মোহাম্মদ মাসুদ রানা | স্টাফ রিপোর্টার |

দিনাজপুরের খানসামা উপজেলার চকরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম (লিপু)-এর বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ এবং এক নারী কর্মীকে মানসিক নির্যাতন ও কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।ভুক্তভোগী মোছাঃ আঁখি আক্তার অভিযোগ করেন, তিনি উক্ত বিদ্যালয়ে “আয়া” পদে কর্মরত থাকাকালীন প্রধান শিক্ষক তাকে দীর্ঘদিন ধরে অশালীন ভাষায় গালিগালাজ, বিভিন্ন কুপ্রস্তাব এবং মানসিক নির্যাতন করে আসছেন। এমনকি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করার পরও তাকে অযথা কাজের চাপ দেওয়া হয় এবং হেয় প্রতিপন্ন করা হয়।

তিনি আরও জানান, ৩১ মার্চ ২০২৬ তারিখে দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক তাকে ও তার সহকর্মীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি ও চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।অন্যদিকে, ভুক্তভোগীর স্বামী মোঃ ইব্রাহিম ইসলাম অভিযোগ করেন, একই প্রধান শিক্ষক তার কাছ থেকে অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে ১৩ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। তবে নির্ধারিত সময় অতিবাহিত হলেও চাকরি না দিয়ে নানা টালবাহানা করতে থাকেন। টাকা ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।এছাড়াও অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর স্ত্রীর নাম ব্যবহার করে সোনালী ব্যাংক এর ঋণ গ্রহণ ও প্রতারণামূলক কর্মকাণ্ডেও জড়িত।এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এদিকে স্থানীয় মহলে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জেলার খবর

play storeapp store