ঢাকা, বৃহস্পতিবার, ১৮ চৈত্র, ১৪৩২, ২ এপ্রিল ২০২৬
ইন্দুরকানী বাজারে মালবাহী ট্রাকের কারনে যাতায়াতে জনসাধারণের ভোগান্তি
বিশেষ প্রতিবেদন || Special Report
০১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ইন্দুরকানী বাজারে মালবাহী ট্রাকের কারনে যাতায়াতে জনসাধারণের ভোগান্তি
ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি |
ইন্দুরকানী বাজারে দিনের বেলায় মালবাহী ট্রাক থাকার কারনে যাতায়াতে জনসাধারণের ভোগান্তি দেখা যায়। ইন্দুরকানী বাজারে তিনটি বড় দোকান তাদের নিষেধ করলে তারা কারও কথা শুনেন না।কেউ ক্ষমতার দেহাই দেয়,আবার কেউ টাকার গরম দেখায়।ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়ের বর্তমান চেয়ারম্যান মোঃমাসুদ করিম তালুকদার বলেন,ইন্দুরকানী বাজারে আগে রাত ১০টার মালবাহী ট্রাক ঢুকতে।
এখন দিনের বেলায় ঢুকতে দেখা যায়। আমার কথা অমান্য করার কারনে গতকাল মঙ্গলবার ৩১ শে মার্চ জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃহাফিজুর রহমান ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে আলোচনায় বসেন এবং বলেন, ব্যবসায়ীদের দিনের বেলায় মালবাহী ট্রাক ঢুকতে নিষেধ করে হইছে তারা না শুনলে তাদের পরবর্তী সময়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। আজ সকালে ও দেখা যায় মালবাহী ট্রাক।ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃহাফিজুর রহমান বলেন, আমরা ব্যবসায়ীদের বলছি আজ দিনের বেলায় মালবাহী ট্রাক আসছে আর আসবে না এবং চিঠি করছেন বলে জানান।
জেলার খবর