ঢাকা, বৃহস্পতিবার, ১৮ চৈত্র, ১৪৩২, ২ এপ্রিল ২০২৬
কাউনিয়ায় তেল পাম্পে অভিযান: কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালককে জরিমানা
বিশেষ প্রতিবেদন || Special Report
০১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
কাউনিয়ায় তেল পাম্পে অভিযান: কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালককে জরিমানা
শাফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের কাউনিয়া উপজেলায় জ্বালানি তেলের মজুদ তদারকি অভিযানে তেল পাম্পে কাগজপত্রবিহীন অবস্থায় জ্বালানি নিতে আসায় দুই মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১ এপ্রিল) উপজেলার হলদিবাড়ি এলাকায় রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত মা সুফিয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।
অভিযান চলাকালে তেল নিতে আসা বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালক শহিদুল ইসলামকে ২০০ টাকা এবং ধীরেন্দ্র বর্মণকে ১০০ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মজুদে শৃঙ্খলা নিশ্চিত ও অবৈধ মজুদ প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৪ ধারায় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখায় দুই মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জেলার খবর