ঢাকা, বৃহস্পতিবার, ১৮ চৈত্র, ১৪৩২, ২ এপ্রিল ২০২৬
কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু
বিশেষ প্রতিবেদন || Special Report
০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কর্মধা ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের প্রবাসী সিপার মিয়ার ছেলে জিসান আহমদ (১৩), আশিক মিয়ার ছেলে আতাউর রহমান ইমাদ (১০) এবং একই ইউনিয়নের ফটিগুলি গ্রামের সাহেব আলীর ছেলে লাবিব আহমদ। তাদের মধ্যে দুইজন মাদ্রাসার শিক্ষার্থী এবং একজন স্কুলের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, জিসান আহমদ ও আতাউর রহমান ইমাদ সম্পর্কে চাচাতো ভাই এবং লাবিব আহমদ তাদের মামাতো ভাই। বুধবার দুপুরে তারা বাড়ির পাশের একটি জমিতে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পানিভর্তি একটি গর্তে পড়ে যায়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।উল্লেখ্য, নিহত আতাউর রহমান ইমাদের পরিবারে এর আগেও একটি দুর্ঘটনা ঘটে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভিডিও ধারণ করতে গিয়ে তার বড় ভাই ওলিউর রহমান নয়ন নিহত হন।এ ঘটনায় পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তবে পুলিশ উপস্থিতিতে কোনো ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
জেলার খবর