ঢাকা, বৃহস্পতিবার, ১৮ চৈত্র, ১৪৩২, ২ এপ্রিল ২০২৬
পীরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা- ২০২৫ এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
০১ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
পীরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা- ২০২৫ এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
মো. আরফান আলী |
ঠাকূরগাঁওের পীরগঞ্জে ১ এপ্রিল বুধবার বিকাল ৫ টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা দফতর আয়োজিত, উপজেলা প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৫ কমিটির সভায় সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাহিম উদ্দীন, পীরগঞ্জ থানার প্রতিনিধি উপ-পরিদর্শক (এস আই) রেজা প্রমুখ। উপজেলা প্রাথমিক কার্যালয় সূত্র মতে, পীরগঞ্জ উপজেলা দুটি বৃত্তি পরীক্ষা কেন্দ্রে যথাক্রমে পরীক্ষার্থী সংখ্যা ১৪২৪ জন। শুধু মাত্র পঞ্চম শ্রেণীর মনোনীত শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এপ্রিল ১৫-১৮ তারিখ ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
জেলার খবর