ঢাকা, শুক্রবার, ১৯ চৈত্র, ১৪৩২, ৩ এপ্রিল ২০২৬
মৌলভীবাজার-সিলেট বিভাগে পেট্রোল পাম্প ধর্মঘট, প্রতিবাদে সড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন || Special Report
০২ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
মৌলভীবাজার-সিলেট বিভাগে পেট্রোল পাম্প ধর্মঘট, প্রতিবাদে সড়ক অবরোধ
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
সিলেট বিভাগজুড়ে চলছে পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন মালিকদের ধর্মঘট ডাক দিয়েছে ফিলিং স্টেশন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা।মৌলভীবাজারে গত রাত থেকে বন্ধ রয়েছে সব পেট্রোল ও গ্যাস ফিলিং স্টেশন।
ফলে জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে যানবাহন চলাচল। অনেক পাম্পে তালা ঝুলতে দেখা গেছে, কোথাও নেই তেল বা গ্যাস সরবরাহ।হঠাৎ এই ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রী ও চালকরা। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও ফিরে যাচ্ছেন।এরই প্রতিবাদে ২ এপ্রিল বৃহস্পিতবার-সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-মৌলভীবাজার সড়কের মৌলভীবাজার শহরের কুসমবাগ এলাকায় সড়কে যান চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। প্রশাসনের মধ্যস্ততায় বিকেল ৩টার মধ্যে জ্বালানি সরবরাহে আশ্বাসে ১ ঘন্টা পর অবরোধ তুলে দেন শ্রমিকরা।
জেলার খবর