ঢাকা, শুক্রবার, ১৯ চৈত্র, ১৪৩২, ৩ এপ্রিল ২০২৬
কালিয়াকৈরে মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন || Special Report
০২ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
কালিয়াকৈরে মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি |
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মিথ্য ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে কালিয়াকৈর প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলহাজ্ব মোঃ আকতার হোসেন অভিযোগ গুলোকে মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, গত ২৯ শে মার্চ চন্দ্রা কলেজের কতিপয় শিক্ষক ছাত্র ছাত্রীদের ভুল ব্যাখ্যা দিয়ে আমার নামে যে অন্যায় ভাবে মানববন্ধন করেছে তা সম্পূর্ন মিথ্যা এবং ভিত্তিহীন, আমি এর প্রতিবাদ জানাই।
প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা সমাজের দর্পন, তাই উক্ত বিষয়ে প্রকৃত ঘটনা এর ইতিবৃত্তি আপনাদের সামনে উপস্থাপন করছি, যাহা দলিলে প্রতিয়মান। ১৯৮৭ সালে ৯৯ বৎসরের জন্য সরকার আমাকে পাম্পের জন্য লিজ বরাদ্দ দেয় এরই দ্বারাবাহিকতায় ১৯৯১ সালে সড়কও জনপদ কর্তৃক আমাকে ৯৭৮/৯১ নং দলিলে রেজিস্ট্রি করে দিলে মেসার্স চন্দ্রা ফিলিং স্টেশন প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছে । ইতিমধ্যে ২০১৬ সালে মহা সড়কটি ৪ লাইনে উন্নতি করার ফলে আমার ফিলিং স্টেশনটি ভাঙ্গা পড়লে আমি পুনরায় পাম্পটি পুন:স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করলে আবেদন গ্রহন পূর্বক একই মৌজার (ডাইনকিনি) একই দাগের সমপরিমান জমি একটু দক্ষিনে স্বরজমিনে বুঝাইয়া দেন। অতঃপর আমি নির্ধারিত জমিতে প্রায় ১৫০০০০০/= (পনেরো লক্ষ) টাকা মাটি দিয়ে ভরাট করি যাহা এলাকাবাসী জ্ঞাত। পরর্তীতে উক্ত জমিতে আমি পাম্পের কাজ করতে গেলে তথাসময়ে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল আওয়ামীলীগ নেতা অত্র কলেজ শিক্ষক আঃ রাজ্জাকের নেতৃত্বে কয়েকজন সহকর্মী নিয়ে আমাকে শারিরিক ও মানসিক অত্যাচার করে আমার উপড়ে চরাও হইলে প্রয়াত শিক্ষক মরহুম আবু সাঈদ আমাকে প্রানে বাঁচিয়ে দেন অতঃপর রাতের মধ্যে টিন দিয়া বেড়া দিয়া ফেলে। তৎসময়ে আমি বাধা দিতে গেরে পুনঃরায় সেলিম, পলাশ ও শাহজাহান সহ কয়েকজন শিক্ষক আমাকে মারতে আসলে আমি নিরুপায় হইয়া আইনের আশ্রয় নেয় যা বর্তমান চলমান। আমি এর সুষ্ঠু বিচার চাই।
জেলার খবর