ঢাকা, শুক্রবার, ১৯ চৈত্র, ১৪৩২, ৩ এপ্রিল ২০২৬
মোংলায় বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন || Special Report
০২ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
মোংলায় বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
রবি ডাকুয়া | বাগেরহাট প্রতিনিধি |
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের অনিয়ম, দুর্নীতি আর সেবা নিতে আসা রোগীর অভিভাবকদের নামে মিথ্যা মামলা করায় উত্তাপ্ত রাজনৈতিক অঙ্গন নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন-মোংলায় ছাত্র ও যুবদলের নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মোংলা সরকারি কলেজ গেইট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। অংশ নেন রোগীর স্বজনসহ এলাকাবাসীও।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রোববার ভোরে বিষপান করা এক রোগীকে ঘিরে স্বজনদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু ওই রোগীর যথাযথ চিকিৎসা না দিয়ে দায়িত্বে অবহেলা করা হয়েছে বলে দাবি করেন তারা। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।মানববন্ধন থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার অনুপম মজুমদার বাদী হয়ে মোংলা থানায় ছাত্র ও যুবদলের ৭জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ছাত্রদল নেতা সজিব মিয়া শান্ত ও যুবদল নেতা হাফিজুর রহমান মানিককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
জেলার খবর