ঢাকা, শুক্রবার, ১৯ চৈত্র, ১৪৩২, ৩ এপ্রিল ২০২৬
দোয়ারাবাজারে বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের সাথে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়
বিশেষ প্রতিবেদন || Special Report
০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
দোয়ারাবাজারে বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের সাথে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়
সুনামগঞ্জ |
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র বিকশিত হয় এবং জনগণের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত হয়। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে।তিনি দাবি করেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, কৃষি ঋণ মওকুফ এবং বিদ্যুতের মিটার চার্জ বাতিলের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই কৃষি কার্ড চালু করা হবে বলেও তিনি জানান।মিজানুর রহমান চৌধুরী বলেন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কোনো এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
জেলার খবর