ঢাকা, শনিবার, ২০ চৈত্র, ১৪৩২, ৪ এপ্রিল ২০২৬
মৌলভীবাজার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সিলেট বিভাগের সাংবাদিকের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্টিত
বিশেষ প্রতিবেদন || Special Report
০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
মৌলভীবাজার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সিলেট বিভাগের সাংবাদিকের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্টিত
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সিলেট বিভাগের ৩ জেলার সাংবাদিকদের মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় ও ৩য় কিস্তির অনুদানের চেক বিতরণ অনুষ্টিত হয়েছে। মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে বিতরণ অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিরেন, মোহাম্মদ আবদুল বাছির, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সভাপতি, তৌহিদুজ্জামান পাভেল জেলা প্রশাসক ও- সভাপতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, মৌলভীবাজার এর পক্ষে প্রতিনিধি।
বিশেষ অতিথি মিজানুর রহমান প্রশাসক মৌলভীবাজার জেলা পরিষদ, এ বি এম রফিকুল ইসলাম উপ পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট,- মোহাম্মদ আনোয়ার হোসেন মৌলভীবাজার তথ্য অফিসার, মো: হাবিবুর রহমান জেলা সমাজ সেবা কর্মকর্তা, মোঃ জাফর ইকবাল সভাপতি, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন ও অনুষ্টান সঞ্চালনা করেন, শেখ মাহমুদুর রহমান সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন।মৌলভীবাজার জেলায় ১১ জন, সিলেট জেলার ৫ জন ও সুনামগঞ্জ জেলার ১ জন সাংবাদিককে ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা চিকিৎসা ও অস্বচ্ছলতার জন্য আর্থিক অনুদান দেওয়া হবে বলে বি এম রফিকুল ইসলাম উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলার খবর