ঢাকা, শনিবার, ২০ চৈত্র, ১৪৩২, ৪ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কেন্দ্রীয় শ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

বিশেষ প্রতিবেদন || Special Report

০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কেন্দ্রীয় শ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি | হাসিনুজ্জামান মিন্টু |

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় শ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ঘটনাটি জানাজানি হলে স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। ধর্মীয় স্থাপনায় এমন ভাঙচুরের ঘটনাকে তারা দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকাটি বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের একটি উদাহরণ হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে সেই সম্প্রীতির পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।শ্মশান ঘাট কমিটির সাধারণ সম্পাদক হিরো বসাক জানান, মন্দিরে প্রতিমা ভাঙচুরের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।এলাকাবাসীও একই দাবি জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে কেউ যেন এমন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন।উপজেলাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এবং এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

জেলার খবর

play storeapp store