ঢাকা, রবিবার, ২২ চৈত্র, ১৪৩২, ৫ এপ্রিল ২০২৬
রুপালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেলেন মধ্যনগরের কৃতি সন্তান সেনারুল ইসলাম সৌরভ
বিশেষ প্রতিবেদন || Special Report
০৪ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
রুপালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেলেন মধ্যনগরের কৃতি সন্তান সেনারুল ইসলাম সৌরভ
স্পেশাল করেসপন্ডেন্ট | শফিকুল ইসলাম শফিক |
সুনামগঞ্জের হাওরবেষ্টিত মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সাউদপাড়া গ্রামের কৃতি সন্তান মো. সেনারুল ইসলাম সৌরভ রুপালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন।বর্তমানে তিনি রুপালী ব্যাংক পিএলসির সুনামগঞ্জ সদর শাখায় কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি প্রদান করেছে বলে জানা গেছে।
মো. সেনারুল ইসলাম সৌরভ হাওরাঞ্চলের সুপরিচিত পরিবার মরহুম ইয়াকুব আলী চেয়ারম্যানের গর্বিত নাতি। তিনি মো. নজরুল ইসলাম ও চানতারা বেগমের সুযোগ্য সন্তান। তাঁর এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।পরিবারের সদস্যরা জানান, সৌরভের এই পদোন্নতি শুধু তাঁদের পরিবারের জন্য নয়, বরং পুরো সাউদপাড়া গ্রাম, ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন এবং মধ্যনগর উপজেলার মানুষের জন্যও গর্বের বিষয়। তাঁর এই অর্জন এলাকার তরুণ প্রজন্মকে সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।এদিকে, তাঁর ছোট ভাই জিয়াউর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে বড় ভাইয়ের এ সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন। পোস্টটি প্রকাশের পর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছার বার্তা অব্যাহত রয়েছে।সেনারুল ইসলাম সৌরভ বলেন, “এই পদোন্নতি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে রুপালী ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সহকর্মী, পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।স্থানীয় সচেতন মহল মনে করছে, হাওরবেষ্টিত জনপদ থেকে উঠে এসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি অর্জন নিঃসন্দেহে এলাকার জন্য গৌরবের এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
জেলার খবর