ঢাকা, রবিবার, ২২ চৈত্র, ১৪৩২, ৫ এপ্রিল ২০২৬
রংপুরে ‘হানিট্র্যাপ’ চক্রের চার সদস্য আটক,মা/দ/ক উদ্ধার
বিশেষ প্রতিবেদন || Special Report
০৪ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
রংপুরে ‘হানিট্র্যাপ’ চক্রের চার সদস্য আটক,মা/দ/ক উদ্ধার
শাফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুর নগরীতে বিশেষ অভিযান চালিয়ে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের এক নারী সদস্যসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে নগরীর কটকিপাড়া লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের পুলিশে সোপর্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন নগরীর পূর্ব কামাল কাছনা এলাকার আব্দুল হামিদের ছেলে মোতাহার হোসেন (২৬), মাহিগঞ্জের গোসাইগাড়ী এলাকার মোজাফ্ফার হোসেনের ছেলে সিফাত রহমান (২৫), মুলাটোল পাকারমাথা এলাকার বাদশা হকের মেয়ে সিনথিয়া জান্নাত এবং রবাটসন্সগঞ্জ মন্ডলপাড়া এলাকার এমদাদুল হকের মেয়ে মোছা. সাইয়াদুল জান্নাত।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র প্রতারণামূলক কৌশলে ‘হানিট্র্যাপ’-এর মাধ্যমে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিল। শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে মাদক সেবনের অভিযোগে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।পুলিশ জানায়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সেবনের উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেছেন।ওসি আজাদ রহমান বলেন,আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের প্রতারণা ও অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।” একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।
জেলার খবর