ঢাকা, রবিবার, ২২ চৈত্র, ১৪৩২, ৫ এপ্রিল ২০২৬

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ থেকে ৫১৫ পিস ই/য়া/বা সহ ২ মা/দ/ক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিবেদন || Special Report

০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ থেকে ৫১৫ পিস ই/য়া/বা সহ ২ মা/দ/ক ব্যবসায়ী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | শফিকুল ইসলাম শফিক |

সুনামগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেলে জেলার সদর উপজেলার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর মডেল থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় ‘FAHAD & MAYSHA NEW SOUDIA’ নামক একটি যাত্রীবাহী বাসে কয়েকজন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। তল্লাশিকালে তাদের পরিহিত প্যান্টের পকেট থেকে কালো রঙের বায়ুরোধক তিনটি প্যাকেটের ভেতর থেকে মোট ৫১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেতাল আলীপুর গ্রামে মৃত মনির উদ্দিন ছেলে মো. আরজু আলম (৩৪), ও আলী নেওয়াজ ছেলে আলী আজাদ (২২)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পরস্পর যোগসাজশে জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে এবং উদ্ধারকৃত আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলার খবর

play storeapp store