ঢাকা, রবিবার, ২২ চৈত্র, ১৪৩২, ৫ এপ্রিল ২০২৬

উন্নত চিকিৎসার জন্য সহায়তা চায় অসহায় যুবক হাসান শেখ

বিশেষ প্রতিবেদন || Special Report

০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

উন্নত চিকিৎসার জন্য সহায়তা চায় অসহায় যুবক হাসান শেখ

রায়হান শেখ | মোল্লাহাট,বাগেরহাট প্রতিনিধি |

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর গ্রামের বাসিন্দা মোঃ হাসান শেখ (২৬) দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগে মানবেতর জীবন যাপন করছেন। উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন।জানা গেছে, হাসান শেখ মাত্র ৬ মাস বয়সে তার মাকে হারান। পরবর্তীতে তার বাবা অন্যত্র বিবাহ করেন।

তিন ভাই ও দুই বোনের সংসারে বড় হলেও ইতোমধ্যে তার বাবাও মৃত্যুবরণ করেছেন। বর্তমানে তিনি সৎ মাকে নিয়ে মাত্র ৬ শতাংশ পৈতৃক ভিটেতে বসবাস করছেন। পরিবারের আর কোনো জমি-জমা নেই। বড় ভাই দিনমজুর হিসেবে কাজ করেন, এক বোনের বিয়ে হয়েছে এবং এক ভাই ও এক বোন মাদ্রাসায় অধ্যয়নরত।পরিবার সূত্রে জানা যায়, মাত্র ২ বছর বয়স থেকেই হাসান ‘গোধ রোগ’ ও চর্মরোগে আক্রান্ত। শীত মৌসুমে তার দুই পা ফুলে যায়, ফলে চলাফেরার জন্য তাকে হুইলচেয়ারের ওপর নির্ভর করতে হয়। আবার গরমের সময় পায়ের চামড়া অতিরিক্ত গরম হয়ে পুড়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, যা অসহনীয় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।বর্তমানে তিনি বাড়ি থেকেই ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থতার জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়।এ অবস্থায় নিজের জীবন বাঁচাতে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আর্থিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন।সহায়তা পাঠানোর জন্য-বিকাশ: 01789624926

জেলার খবর

play storeapp store