ঢাকা, রবিবার, ২২ চৈত্র, ১৪৩২, ৫ এপ্রিল ২০২৬
বৈরাতীহাটে পাম্প থেকে তেল পাচারকালে অভিযান, ৮০ লিটার পেট্রোল জব্দ
বিশেষ প্রতিবেদন || Special Report
০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
বৈরাতীহাটে পাম্প থেকে তেল পাচারকালে অভিযান, ৮০ লিটার পেট্রোল জব্দ
শাফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতীহাট আদিবাসী পাম্প থেকে অবৈধভাবে তেল বিক্রির সময় অভিযান চালিয়ে ৮০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।শনিবার (৪ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে পাম্প থেকে বিভিন্ন দোকানে তেল পাচারের সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের সহায়তায় তেলগুলো জব্দ করে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাম্পটিতে নানা অনিয়ম ও কারচুপি চলে আসছে। এ নিয়ে আগেও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলার খবর