ঢাকা, রবিবার, ২২ চৈত্র, ১৪৩২, ৫ এপ্রিল ২০২৬
সিরাজদিখানে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পি/টি/য়ে হ/ত্যা/চেষ্টা: ৩ দিন পর গ্রেফতার ১
বিশেষ প্রতিবেদন || Special Report
০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সিরাজদিখানে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পি/টি/য়ে হ/ত্যা/চেষ্টা: ৩ দিন পর গ্রেফতার ১
মুন্সীগঞ্জ প্রতিনিধি |
মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনায় ফার্মেসি ব্যবসায়ী ও তার বন্ধুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার মামলায় ৩ দিন পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিরাজদিখানের ঘনশ্যামপুর এলাকা থেকে মো. সালাউদ্দিন (৬৯) নামে ওই আসামিকে আটক করা হয়। সে নারায়নগঞ্জের চর চনপানা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শেখরনগর ইউনিয়নের মা রক্ষা কালী মন্দিরের পাশের মেলায়। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে ব্যবসায়ী ইফতিয়াক ও তার বন্ধু রাতুলের ওপর হামলা চালায় স্থানীয় জসিম ও তার সহযোগীরা। চাপাতি ও হাতুড়ির আঘাতে ইফতিয়াকের মাথার খুলি ফেটে যায়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় ইফতিয়াকের বাবা ইকবাল হোসেন বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে জানানো হয়েছে, হামলার সময় সন্ত্রাসীরা নগদ সাড়ে ৩ লাখ টাকা ও মোবাইল লুট করে নিয়ে গেছে।শেখরনগর পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, মামলার তদন্ত চলছে। এক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে।
জেলার খবর