ঢাকা, রবিবার, ২২ চৈত্র, ১৪৩২, ৫ এপ্রিল ২০২৬

স্বাস্থ্য কমপ্লেক্সে নিম্নমানের খাবার: কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি সালমান ওমর রুবেলের

বিশেষ প্রতিবেদন || Special Report

০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

স্বাস্থ্য কমপ্লেক্সে নিম্নমানের খাবার: কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি সালমান ওমর রুবেলের

​এম,এ মালেক | হালুয়াঘাট, ময়মনসিংহ |

হালুয়াঘাট ​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দেওয়া খাবারের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ - আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অতিদ্রুত খাবারের মান উন্নত করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।শনিবার ৪ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন।সংসদ সদস্য বলেন, "সরকারি বরাদ্দের খাবার কেন রোগীরা মানসম্মতভাবে পাবে না, তার কোনো অজুহাত মেনে নেওয়া হবে না।

রোগীদের স্বাস্থ্য নিয়ে কোনো প্রকার ছিনিমিনি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।​দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, হাসপাতালে সরবরাহকৃত খাবার অত্যন্ত নিম্নমানের এবং পুষ্টিহীন। ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা যদি এই অনিয়মের সাথে জড়িত থাকেন, তবে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।​খাবারের মান তদারকি করার জন্য নিয়মিত তদারকি টিম গঠন করার নির্দেশ দেন তিনি।​এমপি সালমান ওমর রুবেল আরও বলেন, "জনগণের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। খুব শীঘ্রই আমি আবারও আকস্মিক পরিদর্শনে আসব। তখন যদি কোনো উন্নতি না দেখি, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি দ্বিধা করব না।​পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, চিকিৎসক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলার খবর

play storeapp store