ঢাকা, সোমবার, ২২ চৈত্র, ১৪৩২, ৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহের নান্দাইলে থানায় সাধারণ ডায়েরী করায় বাদীকে হু/মকি
বিশেষ প্রতিবেদন || Special Report
০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ময়মনসিংহের নান্দাইলে থানায় সাধারণ ডায়েরী করায় বাদীকে হু/মকি
রফিকুল ইসলাম | (নান্দাইল) প্রতিনিধি |
ময়মনসিংহের নান্দাইলে থানা সাধারণ ডায়রী (জিডি) করায় বাদী লাইলী আক্তার কে মারধর,হুমকি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাইলী আক্তার নান্দাইল মডেল থানায় বাবুল মিয়া,ভাই মানিক মিয়া, স্ত্রী শিউলী আক্তার, পুত্র রাকিব ও হামজার নামে অভিযোগ দায়ের করেছেন। এমন ঘটনা ঘটেছে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে। জানা গেছে- উপজেলার চরশ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নান ও তার স্ত্রী লাইলী আক্তারের সঙ্গে প্রতিবেশী বাবুল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা ছিল।
এর সুবাদে আব্দুল মান্নানের স্ত্রী লাইলীকে বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন, মারধর ও হুমকি দেন। এছাড়াও গত ২৪ মার্চ রাতে নগদ দেড় লাখ টাকা,স্বর্ণের চেইন সহ প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। লাইলী আক্তার বলেন- বাবুল মিয়া ও তার পরিবারের লোকজন আমি এবং আমার পরিবার কে হুমকি দিচ্ছে।এদের অত্যাচারে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এর বিচার দাবি করছি। এবিষয়ে জানতে চাইলে বাবুল মিয়ার স্ত্রী শিউলী আক্তার বলেন- আশে পাশের লোকজনের সঙ্গে কথা বলে দেখেন আমরা এমন কিছু করি নাই। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর কবির বলেন- এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জেলার খবর