ঢাকা, সোমবার, ২২ চৈত্র, ১৪৩২, ৬ এপ্রিল ২০২৬

মোল্লাহাটে গাড়ফা ক্রিকেট ক্লাবের দাপুটে জয়,উদয়পুরকে ৯ উইকেটে হারাল

বিশেষ প্রতিবেদন || Special Report

০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মোল্লাহাটে গাড়ফা ক্রিকেট ক্লাবের দাপুটে জয়,উদয়পুরকে ৯ উইকেটে হারাল

রায়হান শেখ | মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি |

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার স্থানীয় ক্রিকেট অঙ্গনে দারুণ এক ম্যাচে দাপুটে জয় পেয়েছে গাড়ফা ক্রিকেট ক্লাব। তারা ৯ উইকেটের বিশাল ব্যবধানে উদয়পুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে।শনিবার (০৪ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে উদয়পুর ক্রিকেট ক্লাব।ইনিংসের শুরুটা ভালো হলেও শেষদিকে রান তোলার গতি কিছুটা কমে যায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখায় গাড়ফা ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যানরা। মাত্র ৮ ওভার ১ বলেই ১ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি।দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন মাছুম। তিনি ২৮ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে সালমান ২০ বলে ঝড়ো ৬০ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।গাড়ফা ক্রিকেট ক্লাবের এই একতরফা জয়ে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। দলের এমন দাপুটে পারফরম্যান্স ভবিষ্যতের ম্যাচগুলোতেও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে।

জেলার খবর

play storeapp store