ঢাকা, সোমবার, ২২ চৈত্র, ১৪৩২, ৬ এপ্রিল ২০২৬

জিয়ানগরে ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদকের হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

বিশেষ প্রতিবেদন || Special Report

০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

জিয়ানগরে ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদকের হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি |

পিরোজপুরের জিয়ানগর উপজেলা থেকে কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদকের হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ঝালকাঠী সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব বিটুমিন উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঝালকাঠী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে জিয়ানগর উপজেলার সেউতিবাড়ীয়া এলাকা থেকে জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এসব বিটুমিন উদ্ধার করা হয়।জানা যায়, ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে সড়ক নির্মাণ কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। পরে ২ মার্চ ঝালকাঠী এলাকা থেকে ওই বিটুমিন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০৫)।মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই মাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক শনাক্ত করা হয়। পরবর্তীতে ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে চোরাই বিটুমিন উদ্ধার করা হয়।তিনি আরও জানান, উদ্ধারকৃত বিটুমিনের বৈধ কোনো কাগজপত্র তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তি দেখাতে পারেননি।অন্যদিকে অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেলের মধ্যে ৩৩ ব্যারেলের বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। তবে বাকি ২৫ ব্যারেল কীভাবে তার মালিকানায় এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

জেলার খবর

play storeapp store