ঢাকা, সোমবার, ২২ চৈত্র, ১৪৩২, ৬ এপ্রিল ২০২৬
হালুয়াঘাটে যথাযথ মর্যাদায় ইস্টার সানডে উদযাপিত
বিশেষ প্রতিবেদন || Special Report
০৫ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
হালুয়াঘাটে যথাযথ মর্যাদায় ইস্টার সানডে উদযাপিত
এম,এ, মালেক | হালুয়াঘাট (ময়মনসিংহ) |
ময়মনসিংহের হালুয়াঘাটে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিষ্টধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হয়েছে।৫ এপ্রিল, রবিবার উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাতলমারি গ্রামে দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নফফান্তি সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় খ্রিষ্টভক্তরা নেচে-গেয়ে এবং প্রার্থনার মাধ্যমে যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবসটি উদযাপন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,তরুষ দাংগো, সভাপতি, বাংলাদেশ গারো আদিবাসী কল্যাণ পরিষদ,,শুভ্রা পান্ত্র, বিশিষ্ট আদিবাসী মহিলা নেত্রী।বক্তারা তাদের বক্তব্যে ইস্টার সান্ডের তাৎপর্য তুলে ধরেন এবং সম্প্রীতির বন্ধন অটুট রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সকলের মাঝে আনন্দ ভাগাভাগি ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
জেলার খবর