ঢাকা, সোমবার, ২২ চৈত্র, ১৪৩২, ৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণ বালিচাঁন্দা ব্রিজে ভারী যান চলাচল বন্ধে প্রশাসনের পদক্ষেপ
বিশেষ প্রতিবেদন || Special Report
০৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
ঝুঁকিপূর্ণ বালিচাঁন্দা ব্রিজে ভারী যান চলাচল বন্ধে প্রশাসনের পদক্ষেপ
এম,এ মালেক | হালুয়াঘাট, ময়মনসিংহ |
ময়মনসিংহের হালুয়াঘাটে দীর্ঘদিনের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বালিচাঁন্দা ব্রিজে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ব্রিজের স্থায়িত্ব রক্ষা এবং জননিরাপত্তার স্বার্থে আজ থেকে সব ধরনের ভারী যান চলাচল নিষিদ্ধ করে স্থায়ী প্রতিবন্ধকতা (ব্যারিয়ার) স্থাপন করা হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বালিচাঁন্দা ব্রিজটি দীর্ঘদিন ধরেই সংস্কাহন অবস্থায় ছিল।হঠাৎ করে ভারী যানচলাচলের কারনে ব্রিজের বিভিন্ন অংশে ক্ষয় দেখা দেওয়ায় এটি যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে ছিল।
নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক সময় ট্রাক ও ভারী যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করছিল, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাত এর নির্দেশে আজ সকালে ব্রিজের দুই প্রবেশমুখে লোহার পিলার ও উচ্চতা নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা বসানো হয়। এর ফলে এখন থেকে ভারী যানবাহন: ট্রাক, লরি বা বড় কাভার্ড ভ্যান এই রুটে চলাচল করতে পারবে না।এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা জান্নাত জানান,শুধুমাত্র সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত ছোট গাড়ি চলাচলের অনুমতি রয়েছে।জনগণের জানমালের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। ব্রিজটির অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় বড় দুর্ঘটনা এড়াতে আমরা এই প্রতিবন্ধকতা দিতে বাধ্য হয়েছি। বিকল্প পথ ব্যবহারের জন্য সংশ্লিষ্ট চালকদের অনুরোধ জানানো হচ্ছে।ভারী যান চলাচল বন্ধ হওয়ায় স্থানীয় ব্যবসায়িক পরিবহনে কিছুটা সাময়িক অসুবিধা হলেও, প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে এলাকাবাসীর দাবি, শুধুমাত্র প্রতিবন্ধকতা দিলেই হবে না, দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে হবে।
জেলার খবর