ঢাকা, মঙ্গলবার, ২৩ চৈত্র, ১৪৩২, ৭ এপ্রিল ২০২৬
রাণীশংকৈল–হরিপুরে অবৈধ জ্বালানি পাচারকালে সিন্ডিকেটের মূল হোতা আটক
বিশেষ প্রতিবেদন || Special Report
০৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
রাণীশংকৈল–হরিপুরে অবৈধ জ্বালানি পাচারকালে সিন্ডিকেটের মূল হোতা আটক
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি | হাসিনুজ্জামান মিন্টু |
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় আসাদুল ইসলাম ওরফে মামুন নামে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ তেলসহ আটক করেছে স্থানীয়রা। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাণীশংকৈল ও হরিপুর এলাকায় একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও পাচারের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার স্থানীয়দের সন্দেহ হলে তারা একটি যানবাহন তল্লাশি চালায়।এ সময় প্রায় ১০০০ লিটার পেট্রোল ও ১৫০০ লিটার ডিজেল অবৈধভাবে পাচারের প্রস্তুতিকালে আসাদুল ইসলাম ওরফে মামুনকে হাতেনাতে আটক করা হয়।পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয় এবং জব্দকৃত জ্বালানি তেলসহ থানায় নিয়ে যায়।স্থানীয়দের অভিযোগ, আটক আসাদুল ওরফে মামুন এলাকায় সক্রিয় একটি তেল সিন্ডিকেটের অন্যতম হোতা। দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করে তা অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতে সাধারণ ভোক্তারা প্রায়ই জ্বালানি সংকটে পড়ছেন বলে জানান এলাকাবাসী।এলাকাবাসীর এমন তৎপরতায় অবৈধ তেল পাচার চক্রের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলার খবর