ঢাকা, মঙ্গলবার, ২৩ চৈত্র, ১৪৩২, ৭ এপ্রিল ২০২৬

‎মোংলায় এক সপ্তাহে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ‎

বিশেষ প্রতিবেদন || Special Report

০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

‎মোংলায় এক সপ্তাহে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ‎

‎ম.ম.রবি ডাকুয়া | বাগেরহাট |

‎‎বাগেরহাটের মোংলা উপজেলায় গত এক সপ্তাহে উপজেলাটিতে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। সম্ভাব্য এসব রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ২ থেকে ৫ বছরের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়া এসব শিশুদের বয়স।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামের উপসর্গ থাকা ১৭ শিশুর মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। ৩ শিশু হাসপাতালে ভর্তি হয়। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। আর দুই শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে।‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন বলেন, জ্বর, কাশি, সর্দি ও শরীরে চাকা চাকা উঠেছে; এরকম শিশুদের হাসপাতালে আনছেন অভিভাবক ও স্বজনেরা। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।‎তিনি বলেন, সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। জ্বর ও শরীরে চাকা চাকা ওঠার সাথে সাথে হাসপাতালে আসতে হবে। আক্রান্ত রোগীদের বেশি বেশি বেশি করে তরল খাবার খাওয়াতে হবে। রোগীদের ছায়া ও ঠান্ডা জায়গায় রাখতে হবে। তিনি আরও বলেন, যাদের বয়স ২ বছর হয়ে গেছে তাদের হাসপাতালসহ নিকটতম কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নিতে হবে।

জেলার খবর

play storeapp store