ঢাকা, মঙ্গলবার, ২৩ চৈত্র, ১৪৩২, ৭ এপ্রিল ২০২৬
হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন || Special Report
০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
এম,এ মালেক | হালুয়াঘাট,ময়মনসিংহ |
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।সোমবার সকালে পৌরসভার উদ্যেগে হালুয়াঘাট উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান" শীর্ষক এই কার্যক্রমটি বাস্তবায়ন করে হালুয়াঘাট পৌরসভা।অভিযান চলাকালীন পৌর প্রশাসক জান্নাত,ওসি ফেরদৌস আলম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।এ সময় ভবনের চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয় এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়।উপস্থিত সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। অফিস আদালতসহ নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
জেলার খবর