ঢাকা, মঙ্গলবার, ২৩ চৈত্র, ১৪৩২, ৭ এপ্রিল ২০২৬

বেরোবির তিন বিভাগ থেকে চার শিক্ষার্থীর জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ,গর্বিত প্রশাসন

বিশেষ প্রতিবেদন || Special Report

০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

বেরোবির তিন বিভাগ থেকে চার শিক্ষার্থীর জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ,গর্বিত প্রশাসন

‎শাফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর তিন বিভাগের চার শিক্ষার্থী ইউরোপের দেশ জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। সোমবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।‎জানা গেছে, মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের ফারহানা সেতু ও সবিতা রানী রায় এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একই ব্যাচের মেহেদী হাসান ইঙ্গোলস্টাড শহরের ক্যাথলিশে ইউনিভার্সিটি আইখস্ট্যাট-ইঙ্গোলস্টাড-এ ‘বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড অপারেশনাল রিসার্চ (বিএওআর)’ বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পেয়েছেন।

‎অন্যদিকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী দিগন্ত সাহা উফপারটাল শহরের বার্গিশে ইউনিভার্সিটি উফপারটাল-এ ‘অ্যাপ্লাইড ইকোনমিক্স’ বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নের সুযোগ অর্জন করেছেন।‎‎নিজের অভিজ্ঞতা তুলে ধরে মেহেদী হাসান জানান, ২০২৩ সালে জার্মান দূতাবাসে ভিসার সময় নেওয়ার মধ্য দিয়ে তার এই যাত্রা শুরু হয়। দীর্ঘ ভিসা প্রক্রিয়ার বিষয়টি জেনে শুরু থেকেই তিনি নিজেকে প্রস্তুত করতে থাকেন। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ এবং মানসিক প্রস্তুতির পাশাপাশি আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতিও নেন।‎তিনি বলেন, পরবর্তীতে বিভিন্ন জার্মান বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন এবং জার্মান ভাষা শেখা শুরু করেন। সামার সেমিস্টারে সুযোগ কম থাকায় তিনি একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। ফলাফলের অপেক্ষা দীর্ঘ হওয়ায় উদ্বেগ বাড়লেও শেষ পর্যন্ত আটটি বিশ্ববিদ্যালয় থেকে অফার পান। এর মধ্যে ক্যাথলিশে ইউনিভার্সিটি আইখস্ট্যাট-ইঙ্গোলস্টাডের প্রস্তাব গ্রহণ করেন।জুনিয়রদের উদ্দেশ্যে মেহেদী বলেন, লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে এগোতে পারলে সাফল্য অর্জন সম্ভব।‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের খবর। শিক্ষার্থীদের এমন সাফল্য প্রতিষ্ঠানের সুনাম বাড়াবে। তিনি জানান, শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে এবং এ ধারাবাহিকতা বজায় থাকবে।

জেলার খবর

play storeapp store